
গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান
গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বরিশালে বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনের হিসাব-নিকাশে ফরিদপুরের নারীরা কী ভাবছেন?
সারা দেশের মতো ফরিদপুরেও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে চলছে নানা আলোচনা। তবে এই নির্বাচনে শুধু পুরুষ নয়, সমানভাবে নিজেদের প্রত্যাশা ও উদ্বেগের কথা তুলে ধরছেন নারীরাও। কৃষিপ্রধান এই জেলার কর্মজীবী নারীরা তাদের দৈনন্দিন কাজের ব্যস্ততার মাঝেও আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ভোট নিয়ে ভাবছেন ভিন্নভাবে।

ভোটের সমীকরণে নাটোরের নারী ভোটাররা, কর্মসংস্থান ও স্বীকৃতিতে পিছিয়ে
ভোট এলেই নারী ভোটারদের নিয়ে নানা সমীকরণ আর হিসাব-নিকাশ হয় কৃষি প্রধান জেলা নাটোরে। এ জেলার জনসংখ্যার ৪৯ শতাংশ নারী হলেও বরাবরই পিছিয়ে কর্মসংস্থানের সুযোগ থেকে। সেই সঙ্গে কৃষি অর্থনীতিতে নারীরা ওতপ্রোতও ভাবে জড়িত থাকলেও তাদের ভাগ্যে মেলে না স্বীকৃতি।

চাঁদপুরে নারী ভোটারদের প্রত্যাশা নিরাপত্তা-মর্যাদা-জীবনমান উন্নয়ন
দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। নতুন সরকার নিয়ে নানা স্বপ্ন বুনছেন দেশের জনগণ। পিছিয়ে নেই নারীরাও। নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, উপযুক্ত কর্ম পরিবেশ আর মর্যাদা নিশ্চিতে কাজ করবে সরকার এমনটাই প্রত্যাশা চাঁদপুরের নারীদের।

সিলেটে নারী ভোটারদের মন জয়ে প্রচারণা, বাস্তবে বৈষম্যের চিত্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন প্রার্থীরা। তবে নারী ভোটারের সংখ্যা প্রায় সমান হলেও বাস্তবতায় এখনো নানা বৈষম্যের মুখে পড়ছেন এখানকার নারীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: উন্নয়নমুখী নেতৃত্ব চান বগুড়ার নারীরা
জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত ভোটের মাঠ। পিছিয়ে নেই নারীরাও। নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণ। বগুড়ার নারী ভোটাররা বলছেন, সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণে অনাগ্রহের কারণ। এছাড়া নারীর উন্নয়নে কাজ করবেন; ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে এমন নেতৃত্ব চান ভোটাররা।

নির্বাচন ঘিরে রাজশাহীতে নারী ভোটারদের বৈষম্যহীন উন্নয়নের প্রত্যাশা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের কাছ থেকে প্রত্যাশা বাড়ছে রাজশাহীর গ্রাম ও শহরের নারী ভোটারদের। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি ভোট শেষে প্রার্থীদের পাশেও পেতে চান তারা। আসছে নির্বাচনে তারা এমন একজন প্রতিনিধি বেছে নিতে চান, যিনি বৈষম্য ছাড়া নারীর উন্নয়নে কাজ করবেন; ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে।

এআই সঙ্গীকে বিয়ে করেছেন জাপানের এক নারী
মানুষ নয় এআইভিত্তিক এক কাল্পনিক চরিত্রকে বিয়ে করেছেন জাপানের ইউরিনা নোগুচি নামে এক নারী। মূলত মানুষের চেয়ে প্রযুক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানান এই নারী। নোগুচির এই ব্যতিক্রমী বিয়ের সিদ্ধান্তে রাজি তার পরিবারও।

গালিগালাজ বা চরিত্রহনন মুসলমানের হাতিয়ার হতে পারে না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভিন্নমতকে যুক্তি ও ভদ্রতার সঙ্গে মোকাবিলা করাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য। গালিগালাজ বা চরিত্রহনন কোনো মুসলমান বা সভ্য নাগরিকের হাতিয়ার হতে পারে না।

এনসিপির প্রার্থী তালিকায় ১৪ জন নারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) দলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়। প্রার্থী তালিকায় ১৪ জন নারীকে মনোনয়ন দিয়েছে দলটি।

‘বেগম রোকেয়া আমাদেরকে শিখিয়ে গেছেন—চুপ করে থাকা কোনো সমাধান নয়’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বেগম রোকেয়া আমাদেরকে শিখিয়ে গেছেন—চুপ করে থাকা কোনো সমাধান নয়, বরং প্রয়োজন সাহস করে উঠে দাঁড়ানো আর অধিকারের দাবি জানানো। তিনি বলেন, ‘তার দেখানো পথ ধরেই আজকের নারীরা জীবনের সবক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছে।’

নারী ভোটার টানতে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি, উপেক্ষিত মূল সমস্যা
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। তাই নারী ভোটারদের পক্ষে রাখতে প্রতিশ্রুতির ফুলঝুরি শোনাচ্ছেন রাজনৈতিক নেতারা। যদিও প্রতিশ্রুতির ভিড়ে উপেক্ষিত থাকছে কর্মসংস্থানের যৌক্তিক সমস্যা, সামাজিক নিরাপত্তা কিংবা রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মতো বিষয়। নারীরা বলছেন- কাজের পরিবেশসহ অধিকারের সুনির্দিষ্ট বিষয় প্রাধান্য দিতে হবে আসন্ন ইশতেহারে। এক্ষেত্রে শুধু সরকারি দল নয়, বিরোধী দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ- বলছেন সমাজ বিশ্লেষকরা।