Recent event

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ

জাতীয় সংসদ নির্বাচন
জাতীয় সংসদ নির্বাচন | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এরইমধ্যে ঝুঁকিপূর্ণ ৪৮২টি এবং বাকি ৯২টি অধিক ঝুঁকিপূর্ণ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণের ক্ষেত্রে স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা এবং যাতায়াত ব্যবস্থার বিষয়টি বিবেচনায় আনা হয়। এছাড়াও নির্বাচন ঘিরে অতীতের ঘটনাগুলোও বিচার-বিশ্লেষণ করে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৫৭৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং অধি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন:

তবে ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, সব ভোটকেন্দ্রেই ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ এবং আনসার একটু বেশি থাকবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে, ওইভাবে থাকবে। আর যেগুলো আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি, এগুলোতে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী এবং বিজিবি থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বেশি ফোর্স মোতায়েনের জন্য বলা আছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র হিসেবে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন।

ইএ