আজ (বুধবার, ১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সালাত আদায় শেষে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এছাড়া অন্য এক বিজ্ঞপ্তিতে আমিরে জামায়াতের ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনের সফরসূচির ঘোষণা দেয়া হয়েছে।
আরও পড়ুন:
সেখানে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল ফিতরের পরের দিন সিলেট মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত পৃথক পৃথক স্থানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
এসময় তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
এরপর পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং নিজ এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।





