চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, 'এই ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো রাজনৈতিক বা ধর্মীয় রূপ না দেয়া হয় সে বিষয়ে সরকারকে অনুরোধ করেন। সেই সঙ্গে মানবেন্দ্র ঘোষ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও জানান।'
মানবেন্দ্র ঘোষ বলেন, 'আমি চাই, এই বিষয়টা যেন শিল্প-সংস্কৃতির দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়। এখানে কোনো ধর্ম বা রাজনীতির বিষয় নেই।'
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ক্রাইম ম্যানেজমেন্ট ঢাকার অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বিষয়টি নিয়ে খুবই সতর্কভাবে তদন্ত চলছে।
আরো পড়ুন:
আগুন লাগানোর ঘটনায় মানবেন্দ্র ঘোষ নিজেই বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ তাদেরকে আদালতে পাঠানো হবে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



