
আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী
মন্ত্রণালয় ও স্থানীয় সহযোগীদের সমন্বয়ে আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘কিউট বৈশাখি ক্রীড়া উৎসব’। বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এসময় প্রতিমন্ত্রী সরকারের এ পরিকল্পনার কথা জানান।

কবিতার রঙে নতুন বছরকে বরণ করলো ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’— এ চিরায়ত আহ্বানকে ধারণ করে বৈশাখকে বরণ করতে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ আয়োজন করে ‘কবিতায় বর্ষবরণ ১৪৩৩’।

সুরের মূর্ছনায় উৎসবমুখর বর্ষবরণ; নগর-গ্রামে বর্ণিল বৈশাখি শোভাযাত্রা
সুরের মূর্ছনায় বৈশাখের প্রভাতে বর্ষবরণ। মুগ্ধতা ছড়িয়ে শুরু হলো বাংলা বর্ষের আরও একটি নতুন বছর। প্ল্যাকার্ড ফেস্টুনসহ শোভাযাত্রায় নানা বয়সের মানুষ। লাঠি খেলাসহ বাঙালির ঐতিহ্য স্মরণে আবহমান গ্রামবাংলার নানা দৃশ্যের চিত্রায়ন। সব মিলিয়ে উৎসবমুখর শহর গ্রামাঞ্চলের প্রতিটি জনপদ। কণ্ঠে কণ্ঠে নতুন বছরের শুভকামনা।

বৈশাখ উৎসবে মেতে উঠলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নিতে উৎসবের আমেজে মেতে উঠেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রাজধানী ঢাকার বিভিন্ন বর্ণিল আয়োজনে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন।

যতই বিতর্ক হোক, শোভাযাত্রা অসম্প্রদায়িকভাবেই উদযাপিত হবে: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বৈশাখী শোভাযাত্রা নিয়ে যতই বিতর্ক হোক, এটা অসম্প্রদায়িকভাবেই উদযাপন হবে।

উৎসবের আমেজে রাজধানী; ভিড়ে জমজমাট বৈশাখের বাজার
রঙে রঙে, সাজে আর উৎসবের উচ্ছ্বাসে বরণ করতে প্রস্তুত বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে ঘিরে রাজধানীর মার্কেটগুলোতে এখন উপচে পড়া ভিড়—কেউ কিনছেন বাহারি পোশাক, কেউ ঘর সাজানোর উপকরণ, আবার কেউ ব্যস্ত উৎসবের খাবারের আয়োজন নিয়ে। তবে আনন্দের এ প্রস্তুতির মাঝেই দামের ঊর্ধ্বগতিতে কিছুটা অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

বর্ষবরণে চারুকলায় চলছে বর্ণাঢ্য প্রস্তুতি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দ বরণে সারা দেশে চলছে নানামুখী প্রস্তুতি। পুরনো সব জীর্ণতা ও গ্লানি মুছে চৈত্রের দাবদাহ ও রুক্ষতা পেরিয়ে প্রকৃতিতে এখন নতুন বছরের আগমনী বার্তা। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে এখন চলছে অন্যরকম উৎসবমুখর পরিবেশ। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে সেখানে দিনরাত এক করে কাজ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৈশাখে ভারতে ইলিশ পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর অফিস: প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বৈশাখ উপলক্ষ্যে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা তা প্রধানমন্ত্রী অফিসের সিদ্ধান্ত। এটি কোনো রপ্তানি কার্যক্রম নয়, এটি হয়ে থাকে সম্মানে।

রাজধানী ও আশপাশে বৃষ্টি; জনজীবনে স্বস্তি
কয়েকদিনের টানা দাবদাহের পর অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি। রাজধানীসহ আশাপাশের বিভিন্ন স্থানে আজ (১৪ মে, বুধবার) দুপুর ২টায় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে কমেছে গরমের তীব্রতা। তবে বৃষ্টির কারণে ঢাকার বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, বাড়ে যানজটের ভোগান্তিও।

নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা আজ (রোববার, ১১ মে)। এ উপলক্ষে বিহারে বিহারে চলছে প্রার্থনা ছোয়াইং দান জল সিঞ্চনসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বুদ্ধপূর্ণিমা পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

ফুল আর সবুজে রঙিন বৈশাখের দিন
এই হয়তো কৃষ্ণচূড়ার লালে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, আবার হয়তো কিছুক্ষণ কাঠগোলাপের সাদার মায়ায় আপনার মন হারিয়ে যাবে। আবার এমনও হতে পারে সোনালুর সোনাঝরা রঙে হারিয়ে যাবেন আপনি নিজেই। বৈশাখের এই দিনে নগরীতে চলার পথে নিঃসন্দেহে আপনার এমন হবেই কারণ পুষ্পবৃক্ষে ছেয়ে আছে পুরো শহর। ছুটির দিনে গ্রীষ্মের সেই ফুলকে ফ্রেম বন্দী করতেও ছুটে আসছেন অনেকে।

ইবিতে একফ্রেমে অসাম্প্রদায়িক বাংলাদেশ
১৪৩২ বঙ্গাব্দের ৩ বৈশাখ। তারিখটি দেশব্যাপী ৩ বৈশাখে জানলেও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্য আনন্দঘন পহেলা বৈশাখ। এ উপলক্ষ্যে 'এবারের বৈশাখের স্বপ্ন ও শপথ আগামীর বৈষম্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাঙালি জাতির ঐতিহ্যকে ধারণ করে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদযাপন করে নববর্ষ।