Recent event

গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন নিয়ে এলো এপেক্স

এপেক্সের ‘স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’ ঈদ সেলিব্রেশন
এপেক্সের ‘স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’ ঈদ সেলিব্রেশন | ছবি: এখন টিভি
1

ঈদ মানেই নতুন সাজ, আর সেই সাজকে পরিপূর্ণ করার লক্ষ্যে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবার ঈদে গ্রাহকদের জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে। ঈদে স্টাইলের এক নতুন সংযোজন দিতে এপেক্সের এবারের ঈদ ক্যাম্পেইন— ‘স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’।

১৯ বছর পর দেশের দুই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আবারও এক ফ্রেমে এপেক্সের ঈদ ক্যাম্পেইনে। এই জয়া-অপূর্বর উপস্থিতির মাধ্যমেই শুরু হলো এপেক্সের ‘স্টাইলে নাম্বার ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’ ঈদ সেলিব্রেশন।

এ ক্যাম্পেইনের মূল চমক হলো পুরো পরিবারের জন্য ম্যাচিং ঈদ কালেকশন। ছোট-বড় সবার জন্য হাজারো ট্রেন্ডি ডিজাইনের সমাহার নিয়ে এপেক্স নিজেদের একটি সম্পূর্ণ পরিবারের ‘কমপ্লিট শপিং ডেসটিনেশন’ হিসেবে দাবি করছে।

আরও পড়ুন:

এপেক্স দাবি করছে, ঈদের ড্রেসের সঙ্গে মানানসই সেরা হিলস বা জুতা এবং এপেক্সের লেডিস রেঞ্জ গ্রাহকদের জন্য অপেক্ষা করছে নতুন হাজারো কালেকশন নিয়ে।

ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, স্টাইল আর কমফোর্টের কথা মাথায় রেখে ঈদে এপেক্স মেয়েদের জন্য নতুন ঈদ কালেকশনের ডিজাইন করেছে এবং এনেছে ট্রেন্ডি ডিজাইন। শুধু তাই নয়, সবচেয়ে বড় জুতার কালেকশন নিয়ে এপেক্স এবার সাজিয়েছে প্রতিটি স্টোর সব বয়সের সবার জন্য জুতা ও এক্সেসরিজ দিয়ে।

এছাড়াও ছোটদের দুরন্ত পায়ের জন্য কালারফুল আর কমফোর্টেবল কালেকশন এবং বড়দের জন্য লেদার জুতা ও আরামদায়ক স্যান্ডেল রয়েছে বলেও জানানো হয়।

এসএইচ