আজ (শনিবার, ৩১ অক্টোবর) ‘ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ: চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। এর অংশ হিসেবে বাসাবাড়িতে রুফটপ সোলার স্থাপনে বিশেষ প্রণোদনা দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’
এদিকে দেশে গ্যাসের চাহিদা মেটাতে বিদ্যমান দু’টি এফএসআরইউ যথেষ্ট নয় বলে মনে করেন জ্বালানিমন্ত্রী। চাহিদা মেটাতে আরও তিনটি এফএসআরইউ স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন জ্বালানিমন্ত্রী।





