রশিদের বীরত্বে সরাসরি ২০২৭ বিশ্বকাপে আফগানিস্তান

বোলিং করছেন রশিদ খান
বোলিং করছেন রশিদ খান | ছবি: সংগৃহীত
0

রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান।

র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থেকে টানা চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো আফগানদের। আফগানিস্তানের এ জয়ে বিশ্বকাপের ভাগ্য ঝুলছে ওয়েস্ট ইন্ডিজের।

আইসিসি ওয়ানডে র‍্যাংঙ্কিয়ের শীর্ষ আটে ওঠার সুযোগ হাতছাড়া হওয়ায় ২০২৭ বিশ্বকাপে খেলতে হলে ক্যারিবিয়ানদের পার হতে হবে বাছাইপর্বের পরীক্ষা। ২০১৯ ও ২০২৩-এর পর এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে নামতে হচ্ছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এ বাছাইপর্বের লড়াই পেরিয়েই মূল পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

জেআর