বয়সকে স্রেফ একটি সংখ্যা বানিয়ে যিনি মাঠে নামলেই নতুন রূপকথা লেখেন, তিনি লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সম্ভাব্য সবকিছু জেতার পরও তাকে ঘিরে ফুটবল বিশ্বের কৌতুহল একটাই-মহাকাব্যের শেষটা ঠিক কোথায়? কিন্তু ফুটবল বিশ্ব কি এত সহজে প্রস্তুত মেসিকে বিদায় জানাতে? উত্তরটা এক বাক্যেই-না।
বাকিদের সেই সুরেই সুর মিলিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপে ঝড় তোলা বলিভিয়ার সাবেক কিংবদন্তি মিডফিল্ডার মার্কো ‘এল ডিয়াবলো’ এচএভেরি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ‘সুপার দেপোর্তিভো রেডিও’-কে দেয়া এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, আগামী বিশ্বকাপে মেসি না থাকলে তা হবে ফুটবলের জন্য বড় ক্ষতি। এমনকি মেসিকে খেলাতে ১০ লাখ মানুষের পিটিশন বা স্বাক্ষর সংগ্রহ করতেও রাজি তিনি।
বলিভিয়ার সাবেক কিংবদন্তি মিডফিল্ডার মার্কো এচেভেরি বলেন, ‘আমি তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে দেখতে চাই। আশা করি সে অবসর নেবে না, তার আগামী বিশ্বকাপে থাকাটাই উচিত। সে যদি খেলতে না চায়, তবে তাকে রাজি করাতে আমি ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করতেও প্রস্তুত।’
এচএভেরি কেবল অনুরোধ করেই ক্ষান্ত হননি, ৩৯ বছর বয়সে এসেও মাঠে মেসির একক আধিপত্যের প্রশংসা করেছেন। তার মতে, বয়সের প্রভাব এড়িয়ে মেসি এখনও বিশ্ব ফুটবলের সেরাদের যায়গায় অবস্থান করছেন। তার মতে আগামী বিশ্বকাপেও এ বাঁ-পায়ের জাদুকরকে দেখতে মুখিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব





