ক্যারিয়ার সেরা ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে ২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন ইমন। তিনি ছাড়াও উন্নতি করেছেন আরেক টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান ও জাকের আলী। ইমনের মতোই দুই ধাপ এগিয়েছেন দুজন। সাইফ অবস্থান করছেন ৪২তম স্থানে, জাকের অবস্থান ৭২তম।
আরও পড়ুন:
অবশ্য র্যাংকিংয়ে বেশ কয়েকজন টাইগার ব্যাটারের অবনতিও হয়েছে। এক ধাপ পিছিয়ে ২১তম স্থানে তানজিদ তামিম। দলপতি লিটন দাস এক ধাপ পিছিয়ে আছেন ৫৪ নম্বরে।
বোলারদের প্রায় সবারই অবনতি হয়েছে। ৪ ধাপ পিছিয়ে ২১তম শেখ মাহেদী, রিশাদ হোসেন ৭ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন। এছাড়া নাসুম, তানজিম সাকিব, শরিফুল, তাসকিন ও হাসান মাহমুদও কয়েক ধাপ করে পিছিয়েছেন।





