আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর বাজার সংলগ্ন শ্রী শ্রী ভিখারী নাথ ব্রহ্মচারী আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বিজিবি অধিনায়ক বলেন, ‘সীমান্তবর্তী ৮ কিলোমিটার এবং ব্যাটালিয়ন সদরদপ্তরের আশপাশে অবস্থিত ৫৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্বিঘ্নে পূজা উদযাপনে গত ১৬ অক্টোবর থেকে ৭ প্লাটুনে ১৪০ জন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।’
আরও পড়ুন:
তিনি জানান, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই মনিটরিং সেল নিয়মিত টহল কার্যক্রম তদারকির পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপসের কার্যক্রমও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনসহ পূজার শেষ পর্যায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
এসময় বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং পূজামণ্ডপ সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।





