সামরিক সরকার জানিয়েছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পাঠানো কিছু বই ও চিঠি সুচি'র কাছে পৌঁছানো হয়েছে। যেখানে ছিল দুটি গল্পের বই, একটি সিল করা খাম এবং রাজা চার্লসের পাঠানো একটি কূটনৈতিক বার্তা।
৮১ বছর বয়সী সু চি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। তখন থেকেই কোনো বিদেশি নেতা বা প্রতিনিধি এমনকি তার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করতে দেয়া হয়নি সুচিকে। এক পর্যায়ে তার অবস্থান এবং তিনি বেঁচে আছেন কি না তা নিয়ে উঠে প্রশ্ন।
উস্কানি ও দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনী জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বেশ কয়েকটি অভিযোগে ১৮ বছরের গৃহবন্দির সাজা ভোগ করছেন অং সান সুচি।





