নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত অন্তত ৩০

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষের স্থান
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষের স্থান | ছবি: সংগৃহীত
0

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ভোরে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসও পিরোজপুর থেকে নাটোরে যাচ্ছিলো। এসময় পঞ্জগড় থেকে পাবনাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৩০ থেকে ৩৫জন।বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ভোরে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসও পিরোজপুর থেকে নাটোরে যাচ্ছিলো। এসময় পঞ্চগড় থেকে পাবনাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৩০ থেকে ৩৫জন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

এসময় আহতদের উদ্ধার করে নাটোর সদর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী সদস্য রয়েছেন।

তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম।

এসএস