পর্তুগাল দলে রোনালদো-কোচ দ্বন্দ্ব, অবসর নিয়ে গুঞ্জন

রোনালদো
রোনালদো | ছবি : সংগৃহীত
0

১৮ বছর পর পর্তুগালের ম্যাচের পুরোটা সময় বেঞ্চে কাটিয়ে কোচের ওপর ক্ষেপেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে দলীয় অনুশীলনে অংশ না নিয়ে হোটেলে ফিরে যান তিনি। গুঞ্জন উঠেছে তার অবসর নিয়েও। কোচ-রোনালদো দ্বন্দ্ব মেটাতে দু’পক্ষের সঙ্গে বৈঠকে বসছেন পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতিও।

আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোলের রেকর্ড গড়া এ মহাতারকা এখনও জাতীয় দলের অংশ। তবে নতুন কোচ হোর্হে জেসুসের অধীনে বদলে যাচ্ছে তার ভূমিকা।

ওয়েলসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে শুরু করলেও ৬৮ মিনিটেই রোনালদোকে তুলে নেন জেসুস। আর নরওয়ের বিপক্ষে ম্যাচে পুরোটা সময় বেঞ্চে বসে থাকতে হয় এই তারকাকে। ১৮ বছরে জাতীয় দলের হয়ে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। এতে ক্ষিপ্ত হন রোনালদো। মঙ্গলবার মালমোতে দলীয় অনুশীলনের আগেই কোচের সঙ্গে কথা বলে হোটেলে ফিরে যান তিনি।

আরও পড়ুন

পরিস্থিতি সামাল দিতে ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েনসা জরুরি বৈঠকের জন্য মালমোর পথে। ডেনমার্ক ম্যাচের আগে তাই পর্তুগাল শিবিরে বাড়ছে উত্তেজনা।

কোচ জেসুস অবশ্য পরিষ্কার করেছেন, রোনালদো এখনও তার পরিকল্পনায় আছেন। তবে গনচালো রামোসের গতি ও দক্ষতা পর্তুগালের বর্তমান কৌশলে বাড়তি সুবিধা দিচ্ছে।

এ অবস্থায় রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও প্রশ্ন উঠছে। ২০২৬ বিশ্বকাপের পর অবসর নেয়ার কথা ভেবেছিলেন বলেও জানিয়েছেন তিনি। তবে সাবেক আল নাসর কোচ পর্তুগালের দায়িত্ব নেয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করেন সিআরসেভেন। তবে নরওয়ের বিপক্ষে বেঞ্চে থাকার পর আবারও জোরালো গুঞ্জন উঠেছে তার অবসরের।

এরই মধ্যে অনেকেই রোনালদোকে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মত সম্মান থাকতেই বিদায় নেয়ার বার্তা দিয়েছেন। দেখার অপেক্ষা, রোনালদো কোন পথ বেছে নেন।

জেআর