বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে মেসিবিহীন আর্জেন্টিনা

ম্যাচের আগে প্রস্তুতিতে আর্জেন্টিনা দল
ম্যাচের আগে প্রস্তুতিতে আর্জেন্টিনা দল | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে ঘুরেফিরে আসছে লিওনেল মেসির নাম। মাঠ এবং মাঠের বাইরে এলএমটেনের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে অন্যদেরও দলকে এগিয়ে নেয়ার সামর্থ্য আছে বলে মনে করেন কোচ।

দলের ত্রানকর্তা ,প্রাণভোমরা.মাঠে যার উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত থাকে সতীর্থরা। ডাগআউটে দাঁড়িয়ে কোচও নির্ভার থাকেন একজনের ভরসাতেই। লিওনেল মেসিকে ছাড়া ভাবাই যায় না আর্জেন্টিনা ফুটবল দলকে। তবে বিশ্বকাপের পর চিত্রটা ভিন্ন। আকাশী নীল জার্সি উঠিয়ে রাখার সিদ্ধান্তে পাল্টে গেছে সব হিসাব নিকাশ।

লিওনেল মেসির অবসর ঘোষণার পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগেও অবশ্য বারবারই উঠেছে তার প্রসঙ্গ। গেল কয়েকবছরে মেসিকে ঘিরে যেভাবে রণকেৌশল সাজিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি, তা থেকে বেরিয়ে এসে নতুন কাউকে খুঁজে বের করার কঠিন কাজটাই এখন করতে হচ্ছে।

আরও পড়ুন

বলিভিয়ার বিপক্ষে এখনও পর্যন্ত ৪৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। এর মধ্যে জয়ের দিক থেকে এগিয়ে আছে আকাশী সাদা জার্সিধারীরা। সবশেষ দুই বছর আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে আলবিসেলেস্তেরা। জয়ের ধারাবহিকতা ধরে রাখার কথা জানিয়েছেন কোচ স্ক্যালোনি।

এদিকে মেসির পর ঐতিহাসিক নম্বর টেন জার্সিটি কে পেতে চলেছেন তা নিয়ে ভক্তরা কষছে নানা হিসেব নিকেশ। তবে তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলে সাফ জানিয়েছেন স্কালোনি। এমনকি মেসির বিদায়ের আগে ফ্রেন্ডলি দুই ম্যাচেও নম্বর টেন দেখা যাবে না কোনো ফুটবলারের গায়ে।

লিওনেল মেসিকে ছাড়াই হয়ত আর্জেন্টিনা ফুটবল দল মানিয়ে নেবে সমর্থকরাও দেখতে অভ্যস্ত হয়ে যাবে। তবে দিনশেষে নেতা ছাড়া আর্জেন্টিনা ফুটবল দলের নতুন রসায়ন কতটা কার্যকর হবে সেটা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

জেআর