আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজদিখান উপজেলার চসীমউদ্দীন গ্রামে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটায় তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ওই শিশুদের নানা কাশেম মিয়া জানান, শনিবার তারা আমার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে সবার আড়ালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় দুই ভাই-বোন। হঠাৎ অসাবধানতাবশত একজন পুকুরে পড়ে গেলে তাকে হাত বাড়িয়ে বাঁচানোর চেষ্টা করে অপরজন। একপর্যায়ে তারা দুই জনই পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টায় দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।





