এদিকে, ১ কোটি ৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) বিকেলে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদক সচিব সাইদুর রহমান খান এসব তথ্য জানান।
দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার করে কোনো প্রকার জামানত ও ঋণ গ্রহণযোগ্যতা যাচাই ছাড়াই ‘স্কাইমার্ক ইন্টারন্যাশনাল’ নামের একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের অনুকূলে ৫৩৮ কোটি টাকার ঋণ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সুদ ও অন্যান্য চার্জসহ আইএফআইসি ব্যাংকের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ টাকা।
এ ঘটনায় দণ্ডবিধি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সালমান এফ রহমান, তার ছেলেসহ মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
অন্যদিকে, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজ ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে সংস্থাটি।





