
পদ্মা ইকো সিটিতে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুষ্প ইকো সিটিতে বৃক্ষরোপণ করেছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। আজ (শুক্রবার, ২১ আগস্ট) দুপুরে এ সিটিতে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা।

আড়িয়াল বিলের ৫ মাছে মাইক্রোপ্লাস্টিক, দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
দেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি মুন্সীগঞ্জের আড়িয়াল বিল। একসময় যে বিলের মাছ ছিল স্থানীয় মানুষের প্রধান ভরসা, সেই মাছেই এখন মিলেছে মাইক্রোপ্লাস্টিক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে, আড়িয়াল বিলের কয়েকটি দেশি প্রজাতির মাছের দেহে রয়েছে এই ক্ষতিকর কণা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এটি শুধু মাছের জন্য নয়, মানবস্বাস্থ্যের জন্যও তৈরি করতে পারে ঝুঁকি।

সাবেক প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমানের প্রয়াণ
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান সিনহা আর নেই। গতকাল (শুক্রবার, ১৫ মে) দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক ৩
মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নারী ও শিশুসহ গুলিবিদ্ধ অন্তত ১৫ জন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করেছে একটি একনলা বন্দুক ও পিস্তল।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত-২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাদি হত্যাকাণ্ডে বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযান; ৪৩ লাখ টাকার ৬ হাজার কেজি জাটকা জব্দ
মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় এক অভিযানে প্রায় ৪৩ লাখ টাকা মূল্যের ৬ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযান; ৩২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ
মুন্সীগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলিতে একজন নিহত
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আরিফ মীর (৩৫) নামের এক যুবক। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন নিহতের চাচাতো ভাই ইমরান। আজ (সোমবার, ১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপির ২৩৭ প্রার্থীর আসন বণ্টন; জেলাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (সোমবার, ৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মুন্সীগঞ্জে অস্ত্রের মুখে ডাকাতির অভিযোগ, অর্ধকোটি টাকার মালামাল লুট
মুন্সীগঞ্জ গজারিয়ায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাত দল স্বর্ণালংকারসহ ৫৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলেও জানানো হয়। রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।