আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রংপুরের উদ্দেশে লংমার্চের যাত্রা শুরুর আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘দেশের প্রয়োজনেই আন্দোলনের দফা পরিবর্তিত হতে পারে।’
একই সমাবেশ অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, ‘বিএনপি সরকার শেখ হাসিনারে দেখানো পথেই হাঁটছে। বিএনপির প্রতি ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে। তারেক রহমানের সরকার বিএনপি সরকার না, শেখ হাসিনার সরকার।’
আরও পড়ুন:
আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ বিএনপি সরকার মানবাধিকার হরণ এবং গণতন্ত্র ধ্বংসের পথ তৈরি করছে।
নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি সরকার মানবাধিকার হরণ করার সব প্রেক্ষাপট তৈরি করছে। বিএনপির গণতন্ত্র ধ্বংস করছে। তারেক রহমানকে নির্ধারণ করতে হবে সে কি সম্মানের সঙ্গে পদত্যাগ করবে নাকি হেলিকপ্টারে পালিয়ে যাবে।’
সমাবেশ শেষে লংমার্চের গাড়ি বহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।





