
যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে, তাদের গণভোটের রায় নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
গণভোটে জনগণের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জানান, যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে, তাদের জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে এবং ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে।

চায়না লিবারেশন আর্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত প্রতিনিধি দল
চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ চায়না দূতাবাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ (বুধবার, ২৯ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল যোগ দেয়।

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ (বুধবার, ২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো কমপ্রোমাইজ নয়: জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। এ দেশকে আমাদেরই রক্ষা করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সঙ্গে কোনো কমপ্রোমাইজ (আপস) নয়। এ দেশের এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুকণার ওপরেও কাউকে পা রাখতে দেব না। প্রয়োজনে দেশপ্রেম ও ঈমানি শক্তি নিয়ে আমরা সবাই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশে দাঁড়িয়ে যাব।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের উদ্বেগ
সম্প্রতি ঘটে যাওয়া গাইবান্ধা ও লক্ষীপুরের ঘটনা উল্লেখ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও নিজ মন্ত্রণালয়ের ব্যাপারে তিনি উদাসীন।

দেশবাসীকে আরও একবার জীবন দেয়ার আহ্বান জামায়াত আমিরের
দেশবাসীকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরও একবার জীবন দেয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা সরকার এখন সেই একই পথে হাঁটছে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বুধবার, ১৭ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির
রাজধানীর মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (মূল মণিপুর বালিকা ক্যাম্পাস) মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ৮টায় তিনি ঈদুল ফিতরের নামাজ পড়েন।

দায়িত্বশীল ভূমিকা পালন: তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

‘ফল যাই হোক জনগণ যদি বলে সুষ্ঠু নির্বাচন হয়েছে তবে ১১ দল মেনে নেবে’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফল যাই হোক জনগণ যদি বলে সুষ্ঠু নির্বাচন হয়েছে, তবে ১১ দল মেনে নেবে। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাইলেও কেউ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের জুলাই বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত কাহিনী। পুরনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না জনগণ। দেশবাসী একটি নতুন বাংলাদেশ চায়। চাইলেও কেউ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না।

আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন জামায়াত আমির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি জনসভায় যোগ দিতে আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।