লংমার্চ
হেয়ারকাট প্রত্যাহার ও আমানত ফেরতের দাবিতে মানববন্ধন

হেয়ারকাট প্রত্যাহার ও আমানত ফেরতের দাবিতে মানববন্ধন

আমানতকারীদের হেয়ারকাট বাতিল করে প্রজ্ঞাপন ও ভূক্তভোগীদের ব্যাংকে থাকা সঞ্চয়ের টাকা ফিরিয়ে দিতে সচিবালয়মুখী লংমার্চ ও বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন।

পাকিস্তানশাসিত কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ; নিহত ১৫

পাকিস্তানশাসিত কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ; নিহত ১৫

পাকিস্তানশাসিত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা। আগামী নির্বাচনে শরণার্থীদের জন্য ১২টি আসন সংরক্ষিত রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশের বহিরাগত প্রভু নেই: যুবদল সভাপতি

বাংলাদেশের বহিরাগত প্রভু নেই: যুবদল সভাপতি

কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেছেন বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দেয়ার দায়িত্ব ভারতের। তারা সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা তাদের অবহেলা ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের বহিরাগত কোনো প্রভু নেই। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে লংমার্চ কর্মসূচি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের ঢাকা টু আখাউড়া লংমার্চ

বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের ঢাকা টু আখাউড়া লংমার্চ

ঢাকা টু আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির তিন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) সকালে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লং-মার্চ পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে দলগুলো।

ঢাকা-আখাউড়া লংমার্চের ঘোষণা বিএনপির তিন সংগঠনের

ঢাকা-আখাউড়া লংমার্চের ঘোষণা বিএনপির তিন সংগঠনের

আগামী ১১ ডিসেম্বর আগরতলা অভিমুখে ঢাকা-আখাউড়া লংমার্চের ঘোষণা দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতারা। বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে এই লংমার্চ শুরু হবে বলে জানিয়েছেন তারা।

ভারতের ডম্বুর বাঁধ অভিমুখে লংমার্চের ঘোষণা ইনকিলাব মঞ্চের

ভারতের ডম্বুর বাঁধ অভিমুখে লংমার্চের ঘোষণা ইনকিলাব মঞ্চের

ভারতের ডম্বুর বাঁধ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ (শুক্রবার, ৩০ আগস্ট ) বিকেলে ইনকিলাব মঞ্চের গণধিক্কার ও ভাঙ্গার গান শীর্ষক এক প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনায় এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে জরুরিভিত্তিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল (রোববার, ৫ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনে একদিনে প্রায় ১০০ মানুষ নিহতের পর এমন আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টার্ক।