টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ জস বাটলারের

জস বাটলার
জস বাটলার | ছবি: সংগৃহীত
0

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩০ রান করেই স্বীকৃত সব ধরনের টি-টোয়েন্টিতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

রোহিত শর্মাকে পেছনে ফেলেছিলেন সাউদাম্পটনে, কার্ডিফে ছাড়িয়ে গেলেন কাইরন পোলার্ডকে।

টি-টোয়েন্টিতে রেকর্ড ভাঙার খেলায় মেতেছেন বাটলার। পঞ্চম ওভারে ঈশান মালিঙ্গার বলে এক রান নিয়েই পোলার্ডকে পেছনে ফেলেন বাটলার।

আরও পড়ুন:

ক্যারিবিয়ান তারকার ১৪ হাজার ৯৯৯ রানের বিপরীতে বাটলারের রান এখন ১৫ হাজার। ৪৯৭ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছেন বাটলার, যেখানে পোলার্ড খেলেছেন ৬৭১ ইনিংস। তবে রেকর্ড গড়ার পরপরই ৩০ রানে আউট হন তিনি। তাতে অবশ্য ইংল্যান্ডের জয়ে কোনো সমস্যা হয়নি।

টম ব্যান্টনের অপরাজিত ৫২ রানের ঝোড়ো ইনিংসে ৪৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচেও ১১৯ রানের জয় পাওয়া ইংল্যান্ড সিরিজ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। তৃতীয় ম্যাচ আগামীকাল ম্যানচেস্টারে।

এফএস