ভারী বর্ষণ ও বন্যায় ভারত-পাকিস্তান-আফগানিস্তানে প্রাণহানি অন্তত ৮২

বন্যার ছবি
বন্যার ছবি | ছবি : সংগৃহীত
0

গেলো কয়েকদিনে ভারী বর্ষণ ও বন্যায় ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে অন্তত ৮২ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু ভারতের আসামেই প্রাণহানির সংখ্যা ৪০ ছাড়িয়েছে।

বন্যা কবলিত প্রদেশটির ১১টি জেলার প্রায় ৭ লাখ বাসিন্দা। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে আসামের রাজধানী গুয়াহাটির বিভিন্ন সড়কে।

বন্যার পানিতে ডুবছে এশিয়ার আরেক দেশ চীন। ভারী বর্ষণ ও উজানের পানিপ্রবাহের কারণে দেশটির ৪টি প্রদেশের বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে স্থানীয় ৬টি নদীর পানি।

আরও পড়ুন:

এছাড়াও, বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে। দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাস, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় পাকিস্তানের বিভিন্ন অংশে বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে।

এফএস