টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, হিল কান্ট্রির কমফোর্টে এক ব্যক্তি একটি গাড়িসহ ভেসে যান। উভালদেতে এক নারী বন্যায় প্লাবিত রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ভেসে যান।
অ্যাবট আরও জানান,টেক্সাসের ৫৯টি কাউন্টিতে ইতোমধ্যে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা এবং টর্নেডো আঘাত করার একটি বড় ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন:
বন্যা কবলিত অঞ্চলে স্থানীয় সময় গত বুধবার নাগাদ ১০ থেকে ১৫ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া মুষলধারে বৃষ্টি ও প্রবল মৌসুমি ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা অ্যারিজোনার বেশিরভাগ অংশ, প্রেসকট ও ফিনিক্স থেকে মেক্সিকো সীমান্ত পর্যন্ত আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে।




