গাড়ি
জ্বালানি সাশ্রয়ে গাড়ির বহরের আকার কমানোর সিদ্ধান্ত মোদির

জ্বালানি সাশ্রয়ে গাড়ির বহরের আকার কমানোর সিদ্ধান্ত মোদির

বৈশ্বিক সংকটের কারণে প্রতিদিন ভারতের সরকারি তেল কোম্পানিগুলোকে অন্তত এক হাজার কোটি রুপি লোকসান গুণতে হচ্ছে। এ কথা জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। এমন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে এবার নিজ গাড়ির বহরের আকার ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্ষেত্রে পেট্রোল-ডিজেলচালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের উপর জোরও দেয়া হয়। এদিকে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর একই পথে হাঁটতে যাচ্ছেন উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন রাজ্য সরকার।

শুভেন্দুর সহকারীকে হত্যায় ব্যবহৃত গাড়ির মালিককে থানায় জিজ্ঞাসাবাদ

শুভেন্দুর সহকারীকে হত্যায় ব্যবহৃত গাড়ির মালিককে থানায় জিজ্ঞাসাবাদ

শুভেন্দু অধিকারীর সহযোগী ও ব্যক্তিগত সহকারীর হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি শিলিগুড়ির বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া নাম্বার প্লেটকে কেন্দ্র করে গাড়ি মালিকের সন্ধান পাওয়া গেছে।

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাশ

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাশ

জাতীয় সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ করা হয়েছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

মালয়েশিয়ায় সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় নিহত বাংলাদেশি

মালয়েশিয়ায় সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় নিহত বাংলাদেশি

কুয়ালালামপুরের একটি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।