টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত মা, আহত বাবা ও ছেলে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা | ছবি: সংগৃহীত
0

জামালপুরে এক আত্মীয়ের জানাজার নামাজে যাওয়ার সময় টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জাহিদা বেগম (৫২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাখাওয়াত তালুকদার ও চেলে ওয়ারিফ তালুকদার আহত হয়েছেন।

আজ (শুক্রবার, ১০ জুলাই) সকাল ১০টায় ধনবাড়ীর নল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ির ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে।

ধনবাড়ী থানার এস আই ফরিদ আহমেদ বলেন, ‘মোটরসাইলেযোগে সকালে তাদের জামালপুর এক আত্মীয় এর জানাজায় অংশ নিতে জামালপুরের উদ্দেশে রওনা হয়। মোটরসাইকেলটি নল্লা বাজার এলাকায় আসলে চালক ওয়ারিফ তালুকদার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাকা সড়কের ওপর পরে যায়। এতে ঘটনাস্থলে মা নিহত হন। বাবা ও ছেলে আহত হয়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ওয়ারিফের নাক, মুখ ও কান দিয়ে রক্ত বের হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস