কানাডা-মেক্সিকোর পর শেষ হলো যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রা

যুক্তরাষ্ট্রের ফুটবল খেলোয়াড়
যুক্তরাষ্ট্রের ফুটবল খেলোয়াড় | ছবি: সংগৃহীত
0

স্বাগতিক হিসেবে শেষ ষোলোতেই সমাপ্তি ঘটল যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রার। বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্টার অ্যান্ড স্ট্রাইপসরা।

সিয়াটলের লুমেন ফিল্ডে ম্যাচের নবম মিনিটেই চার্লস ডি কেটেলারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ৩১ মিনিটে ফ্রি কিক থেকে মালিক টিলমান সমতা ফেরান। তবে এগিয়ে যেতে মাত্র দুই মিনিট সময় নেয় বেলজিয়াম।

কেটেলারের দ্বিতীয় গোলের পর ৫৭ মিনিটে হান্স ভানাকেনের লক্ষ্যভেদে বেলজিয়ামের জয় অনেকটাই নিশ্চিত হয়। ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করলেও আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো অতিরিক্ত সময়ে গোল করে বেলজিয়ামের বড় জয় নিশ্চিত করেন রোমেলু লুকাকু।

এ জয়ে ষষ্ঠ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে রেড ডেভিলসরা। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন।

জেআর