জাতীয় শিক্ষা ব্যবস্থা অ্যাকাডেমির ২১০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান আজ (সোমবার, ৬ জুলাই) এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগের ধারা থেকে বেরিয়ে শিক্ষা ব্যবস্থাকে একটি সুনির্দিষ্ট ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনতে হবে। বর্তমানে শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থায় যেসব দুর্বলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দূর করারও নির্দেশনা দেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং শিক্ষার মানোন্নয়নে দক্ষ, মানসম্মত শিক্ষক গড়ে তোলার কোনো বিকল্প নেই।’
এসময় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির সমস্যা ও সম্ভাবনা নিয়ে অতিদ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি।





