ম্যাচের মাঝে ইনজুরির অজুহাতে সময়ক্ষেপণের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো | ছবি: সংগৃহীত
0

ফুটবল ম্যাচের মাঝে প্রায়শই ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকেন গোলরক্ষকরা। কখনো সময়ক্ষেপণ, আবার কখনো টেকনিক্যাল এরিয়ার কাছে সতীর্থদের কৌশলগত নির্দেশনা গ্রহণের সুযোগ করে দেন তারা। এবার এমন কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

আসন্ন মৌসুমে ইংলিশ লিগগুলোয় গোলরক্ষকরা ম্যাচের মাঝে ইনজুরির অজুহাতে সময়ক্ষেপণ করতে পারবেন না। এরইমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড।

এফএ জানিয়েছে, পরীক্ষামূলক এই নিয়ম গোলরক্ষকদের আঘাতকে কৌশলগতভাবে খেলার গতি ব্যাহত করতে বা কৌশলগত নির্দেশনা দেওয়ার সুযোগ তৈরি করার ক্ষেত্রে প্রতিহত করবে। খেলার স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এর কার্যকারিতা মূল্যায়নে আইএফএবি এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে মৌসুমজুড়ে এই ব্যবস্থাটি পর্যবেক্ষণ করবে ইংলিশ ফুটবল। অবশ্য কোনো গোলরক্ষককে ফাউল করার পর চিকিৎসার প্রয়োজন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। আগামী ১ আগস্ট লিগ কাপের উদ্বোধনী রাউন্ড থেকে নতুন এই নিয়ম চালু করা হবে।

ইএ