স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদ আলী বলেন, ‘ভোর সাড়ে ৫ টায় স্থানীয়রা মাসুদের মরদেহ দেখে আমাকে খবর দেয়। পরে গিয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারনা করা হচ্ছে।’





