কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ৩ জুলাই তেহরানে পৌঁছাতে পারেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা অনুষ্ঠান ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে। এরপর আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে সমাহিত করা হবে।





