আলী খামেনি
এতদিন কোথায় ছিল খামেনির মরদেহ?

এতদিন কোথায় ছিল খামেনির মরদেহ?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায়। কিন্তু তার দাফন হতে যাচ্ছে চার মাস পর, আগামী ৯ জুলাই। ইসলামি রীতিতে মৃত্যুর পর দ্রুততম সময়ে দাফনের নির্দেশনা থাকলেও এত দীর্ঘ বিলম্ব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে এতদিন কোথায় ছিল প্রয়াত এই নেতার মরদেহ? এত সময় ধরে সেটি কীভাবে সংরক্ষণ করা হলো? টাইমস অব ইন্ডিয়ার ও আনাদোলুর প্রতিবেদনে এসব নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আইআরজিসি প্রধান

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আইআরজিসি প্রধান

ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান জেনারেল আহমদ ওয়াহিদি দীর্ঘ চার মাস আত্মগোপনে থাকার পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন। গত ৮ ফেব্রুয়ারির পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। আজ (শুক্রবার, ৩ জুলাই) তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ার প্রস্তুতির মধ্যেই তাকে দেখা গেল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনে খামেনি নিহত হওয়ার পর থেকে গুপ্তহত্যার আশঙ্কায় ওয়াহিদি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। ফরাসি সংবাদ সংস্থা এএফপি ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তেহরানে খামেনির মরদেহে বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা

তেহরানে খামেনির মরদেহে বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও জানাজার সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার তেহরানের একটি বিশাল হলে তার মরদেহ রাখা হয়েছে। ৩৭ বছর ইরান শাসন করা এই নেতার কফিনে ফুল দিয়ে ও আহাজারি করে শ্রদ্ধা জানাচ্ছেন দেশটির সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা ও বিদেশি প্রতিনিধিরা। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় খামেনি নিহত হয়েছিলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খামেনির দাফন ঘিরে ইরানে বিশাল মহড়া; দাফন হবে মাশহাদে

খামেনির দাফন ঘিরে ইরানে বিশাল মহড়া; দাফন হবে মাশহাদে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও জানাজা অনুষ্ঠানকে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি জনগণের আনুগত্য ও ‘বিপ্লবী উদ্দীপনা’ প্রমাণের হাতিয়ার হিসেবে দেখছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী। খামেনির দাফন প্রক্রিয়াকে একটি ‘গণভোট’ হিসেবে বর্ণনা করেছেন ধর্মীয় নেতারা। ৯ জুলাই মাশহাদে দাফনের আগে তেহরান, কোম, মাশহাদ ও ইরাকের পবিত্র শহরগুলোতে সপ্তাহব্যাপী বিভিন্ন শোক কর্মসূচি ও জানাজা মিছিলের পরিকল্পনা করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হিমঘরে খামেনির মরদেহ; দাফন ঘিরে তেহরানে নজিরবিহীন নিরাপত্তা

হিমঘরে খামেনির মরদেহ; দাফন ঘিরে তেহরানে নজিরবিহীন নিরাপত্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আগামী ৯ জুলাই সম্পন্ন হবে। গত ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার চার মাসেরও বেশি সময় পর তার এই দাফন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, ইসলামি রীতিতে দ্রুত দাফনের কথা থাকলেও বিশেষ ক্ষেত্রে মরদেহ হিমঘরে সংরক্ষণ করা যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, খামেনির মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ (এম্বালমিং) করা হয়নি, বরং কৃত্রিম ঠান্ডায় বা হিমঘরে রাখা হয়েছে। ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনায় 'ইতিবাচক অগ্রগতি' দেখছে কাতার

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনায় 'ইতিবাচক অগ্রগতি' দেখছে কাতার

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল (বুধবার, ১ জুলাই) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ তথ্য জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামী ৪ জুলাই তেহরানে এই জানাজা অনুষ্ঠিত হবে।

যুদ্ধ বন্ধের তিন শর্ত দিলো ইরান

যুদ্ধ বন্ধের তিন শর্ত দিলো ইরান

‘বৈধ অধিকার’ স্বীকৃতি, ক্ষতিপূরণ ও আন্তর্জাতিক গ্যারান্টি চায় তেহরান

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে কয়েকটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল (বুধবার, ১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘তেহরান আঞ্চলিক শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইরানের ‘‘বৈধ অধিকার’’ স্বীকৃতি দিতে হবে, ক্ষয়ক্ষতির জন্য ‘‘ক্ষতিপূরণ’’ দিতে হবে এবং ভবিষ্যতে হামলা ঠেকাতে শক্ত ‘‘আন্তর্জাতিক গ্যারান্টি’’ নিশ্চিত করতে হবে।’ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।