নিহত শাহীন শেখ (২৪) নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার রাওতা গ্রামের স্বপন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে দাশুড়িয়াগামী একটি সোহাগ পরিবহনের বাস ওভারটেক করার সময় ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক শাহীন শেখ ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন:
দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।’




