
ঈশ্বরদীতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত অন্তত ৫
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ঘটনার জের ধরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পাবনায় টহল পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬
পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার শফিকুল ইসলামসহ ৬ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় হামলার এ ঘটনা ঘটে।

পাবনায় সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ: ১৯ জন আটক হলেও মামলা নেয়নি পুলিশ
পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোনো পক্ষ মামলা দায়ের করেনি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, এখনও এজাহার জমা না হওয়ায় মামলা নথিভুক্ত করা সম্ভব হয়নি।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ হাইকোর্টের
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক রিট শুনানির পর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঈশ্বরদী-পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় শিশু নিহত
ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আজমপুর এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় রাফী (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাবনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনিক (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ১১ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত দুই
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল এবং সিএনজির সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদীতে ৮ কুকুর ছানা হত্যার ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের অগোচরে ৮টি কুকুর ছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন । ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল যুবক আটক
পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময়ে ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্র হাতে গুলি ছোড়া তুষার মন্ডলকে (২১) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া তুষার মণ্ডল ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়ার আবু তাহেরের ছেলে।

পাবনায় সংঘর্ষে অস্ত্র হাতে গুলি ছোড়া যুবকের পরিচয় মিলেছে; পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ৫
পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সংঘর্ষের সময় অস্ত্র হাতে গুলি ছোড়া সেই যুবকের পরিচয় মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর আজ (রোববার, ৩০ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।