কাতারে রাস লাফান এলএনজি স্থাপনায় বিস্ফোরণ; নিহত ১৩

রাস লাফান এলএনজি স্থাপনায় বিস্ফোরণ
রাস লাফান এলএনজি স্থাপনায় বিস্ফোরণ | ছবি : সংগৃহীত
0

কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। আহতদের অবস্থা সম্পর্কে কর্মকর্তারা বিস্তারিত তথ্য দেননি।

দেশটির জ্বালানি মন্ত্রী সাদ আল-কাআবি নিশ্চিত করেছেন, এলএনজি কমপ্লেক্সে বিস্ফোরণটি কারিগরি ত্রুটির কারণেই ঘটেছে, কোনো নাশকতামূলক ঘটনা নয়।

আরও পড়ুন:

এতে কাতারের এলএনজি রপ্তানি প্রভাবিত হবে না। ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে উপসাগরীয় অন্যান্য দেশগুলোর মতো কাতারও তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়।

গেলো ডিসেম্বর থেকে এ প্ল্যান্টের উৎপাদন ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। মাত্র দুই দিন আগে এটি আবার চালু করা হয়।

এফএস