স্থানীয় সময় গতকাল (সোমবার, ২২ জুন) সকালে মন্ট্রিয়লের কোট-দে-নিজ নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী মন্ট্রিয়লে একটি হোটেলের কাছে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশের পাল্টা অভিযানে হামলাকারী নিহত হন।
আরও পড়ুন:
নিহতের মধ্যে এক বেসামরিক নাগরিকও রয়েছেন। অবশ্য ঠিক কি কারণে এ হামলা তা এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, হামলাকারী একাই এ হামলা চালিয়েছে। তার একটি ১০০ পৃষ্ঠার লিখিত ম্যানিফেস্টো উদ্ধার করেছে তারা।
এদিকে, বন্দুক হামলার ঘটনাকে একটি দুঃস্বপ্ন বলে অভিহিত করেছে মন্ট্রিয়লের পুলিশ প্রধান।





