শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে আহত রাফির মৃত্যু

চলন্ত মোটরসাইকেলে ইট ছোড়া হচ্ছে
চলন্ত মোটরসাইকেলে ইট ছোড়া হচ্ছে | ছবি : সংগৃহীত
0

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ (সোমবার, ২২ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাফির মৃত্যু হয়।

রাফির মা তানিয়া আক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনও মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন:

এর আগে, গত ১০ জুন রাতে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় সাজিদ চৌধুরী রাফিকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে কাফরুল থানায় মামলা করেছে রাফির পরিবার। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরইমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এফএস