মাত্র ১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে যদিও শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১১ রানে দুই উইকেট হারায় ইমার্জিং টাইগাররা। তবে বিপর্যয় সামলে ৬৫ রানের জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেয় ইফতি-দিপু জুটি।
ইফতি ফিরে গেলেও দিপু আর শুক্কুরের জোড়া ফিফটিতে ১৬৯ বল আর ৭ উইকেট হাতে রেখে বিশাল জয় পায় বাংলাদেশ দল। এর আগে শুক্রবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইমার্জিং টাইগাররা।
ইনিংসের শুরু থেকেই স্বাগতিক ব্যাটারদের চেপে ধরে বর্ষন-রিজওয়ানরা। দুই পেসারের দাপটে নিয়মিত বিরতিতে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে যায় ইউএসএসএ।





