নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন, ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে

নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন | ছবি : সংগৃহীত
0

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি কনটেইনার। ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার, ২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটি টার্মিনালে দক্ষিণ দিকে চার নম্বর বার্থে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনে আগুনের সূত্রপাত হয়।

এসময় চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখে দ্রুত সরে পড়েন কর্মরত শ্রমিক, কর্মচারিরা।

আরও পড়ুন:

এ সময় সেখানে কার্যক্রম পরিচালনা সাময়িকভাবে বন্ধ থাকে। এর পরপরই বন্দর এলাকায় সতর্কতা জারি করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যোগ দেয় নৌবাহিনীও।

এফএস