লেবাননে ইসরাইলি হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ
হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ | ছবি: বিবিসি
0

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। তেহরান এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, ‘এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয় ‘এটি শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় প্রথম পদক্ষেপ মনে করছেন বিশ্লেষকরা। লেবাননে আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুকে তার বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপগুলো পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।’

এএম