ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির জেরে লেবাননে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

বেনইয়ামিন নেতানিয়াহু
বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

তেল আবিবকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগে লেবাননে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। যদিও শিগগিরই এ চুক্তিতে ইসরাইলও অন্তর্ভুক্ত হবে বলে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে, তেহরানের সঙ্গে এরই মধ্যে ডিজিটাল পদ্ধতিতে চুক্তি সই হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

ইরান ও যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিতে সম্মতি হয়েছে ঠিকই তবে এর ধারাগুলো নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। শুরুতে শুক্রবার সুইজার‌্যান্ডের জেনেভায় চুক্তির সইয়ের কথা বলা হলেও সোমবার রাতে ট্রাম্প জানান, চুক্তিটি ইতোমধ্যেই ডিজিটাল পদ্ধতিতে সই হয়েছে। আর শুক্রবারের আগেই চুক্তির সবগুলো ধারা প্রকাশ করার কথা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এ চুক্তি হয়েছে। ইরান যদি চুক্তির শর্তগুলো মানে, তবে বিশ্বের অন্যান্য দেশগুলোকে আহ্বান করবো ইরানে বিনিয়োগ করার । ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে তেহরানের অবদান থাকবে।’

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এ চুক্তি হয়েছে। ইরান যদি চুক্তির শর্তগুলো মানে, তবে বিশ্বের অন্যান্য দেশগুলোকে আহ্বান করবো ইরানে বিনিয়োগ করার। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে তেহরানের অবদান থাকবে।

আরও পড়ুন

এর আগে ফ্রান্সে জি-সেভেন সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি করতে পেরে বেশ খুশি তিনি। এরই মধ্যেই হরমুজ প্রণালি আংশিক খুলে দেয়া হয়েছে। এবং শুক্রবার স্বশরীরে চুক্তি সইয়ের পর তা পুরোপুরি খুলে দেয়া হবে জানান ট্রাম্প। একই সঙ্গে ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদনে বন্ধে রাজি হয়েছে বলে জানান তিনি। যদিও এ বিষয়ে তেহরান এ বিষয়ে কিছুই বলেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। জ্বলানি তেলের দাম শিগগিরই কমবে । স্টক মার্কেটও চাঙা। পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধে রাজি হয়েছে তেহরান।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। জ্বালানি তেলের দাম শিগগিরই কমবে। স্টক মার্কেটও চাঙা। পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধে রাজি হয়েছে তেহরান।

এদিকে ইসরাইলকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করেছে বলে অভিযোগ বেনইয়ামিন নেতানিয়াহুর। চুক্তির শর্তগুলো সম্পর্কে জানেন না উল্লেখ করে লেবাননে আগ্রাসন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘কয়েক দশক ধরে ইরানের পারমাণবিক অস্ত্র ধ্বংসের জন্য লড়াই করে যাচ্ছি। এটাই জীবনের একমাত্র লক্ষ্য। যতদিন ক্ষমতাই আছি, ইরানে হাতে ইউরেনিয়ামের মজুত বরদাস্ত করবো না।’

কয়েক দশক ধরে ইরানের পারমাণবিক অস্ত্র ধ্বংসের জন্য লড়াই করে যাচ্ছি। এটাই জীবনের একমাত্র লক্ষ্য। যতদিন ক্ষমতাই আছি, ইরানে হাতে ইউরেনিয়ামের মজুত বরদাস্ত করবো না।

তবে সময়ের সঙ্গে নেতানিয়াহুর এ মনোভাব ঠিক হয়ে যাবে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শিগগিরই ইরান-যুক্তরাষ্ট্রের এ চুক্তিতে ইসরাইলও যোগ দেবে বলে আশা তার।

এদিকে ইরানকে ক্ষতিপূরণের ৩০০ বিলিয়ন ডলার দেয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দাবি,- চুক্তি অনুযায়ী, মার্কিন ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় রাষ্ট্রগুলো ইরানের পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলার দেবে। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন কোনো ক্ষতিপূরণ পাবে না ইরান।

জেআর