২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

হাসপাতালে হাম ওয়ার্ড
হাসপাতালে হাম ওয়ার্ড | ছবি: সংগৃহীত
0

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৬৫৭ শিশুর প্রাণহানি ঘটেছে।

আজ (মঙ্গলবার, ১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬ জন। এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৭ হাজার ৯২৯ জন। অন্যদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৫২৩ জন।

এফএস