গতকাল (সোমবার, ১৫ জুন) রাত ১০টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ ৫ জন ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক জানান, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা ওই ৫ ব্যক্তিকে নৌকায় করে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে। তবে স্থানীয়দের সহায়তায় বিজিবির তাৎক্ষণিক ও কার্যকর অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।
সেসময় ওই ৫ ব্যক্তি সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলো। টহল কার্যক্রম জোরদার করা হয়েছে জানায় বিজিবি।





