প্রকল্পের যোগানে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে খরচ ধরা হয়েছে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ টাকা। পাশাপাশি ঋণ থেকে আসবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুনভাবে তিনটি ও সংশোধিত দুইটি প্রকল্প রয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এক প্রকল্প ছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন তিন প্রকল্প অনুমোদন দেয়া হয়।
আরও পড়ুন:
যেখানে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন। করতোয়া নদী সিস্টেম উন্নয়ন এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা এবং কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষায় জোর দেয়া হয়েছে।
আরও পড়ুন:
পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ১০০ উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন বিষয়ে প্রকল্পের অনুমোদন দেয়া হয়।



