মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মানিকগঞ্জ থানা
মানিকগঞ্জ থানা | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আবু তাহের (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহত আবু তাহের সদর উপজেলার পশ্চিম হাসলী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের অটোরিকশায় করে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বেউথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আবু তাহের গুরুতর আহত হন।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ