বিজিবি সূত্রে জানা যায়, গতকাল (সোমবার, ৮ জুন) রাত আনুমানিক ১টায় সীমান্ত পিলার বিপি-২০ এর প্রায় ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, বিওপি থেকে ১.৫ কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১৯ জন পুরুষ রোহিঙ্গা নাগরিককে স্থানীয় একটি ঘেরে মাছ ধরার সময় আটক করা হয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, রোহিঙ্গা নাগরিকদের ক্যাম্পের বাইরে চলাচল ও স্থানীয় কাজে যুক্ত হওয়া নিষিদ্ধ। কিন্তু বিভিন্ন সময় এ ধরনের অননুমোদিত কর্মকাণ্ডের মাধ্যমে তারা অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিজিবি।
পরবর্তীতে আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে কোনোভাবেই রোহিঙ্গা নাগরিকদের অবৈধ কাজে ব্যবহার করা না হয়।





