বিজিবির তথ্যানুযায়ী, সাম্প্রতিক সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জনপদগুলোতে দেখা দিয়েছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এবং পানিবাহিত রোগ বালাই।
এ দুর্যোগপূর্ণ সময়ে দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের পাশে চিকিৎসাসেবা নিয়ে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ফলে তাহিরপুরের সীমান্তবর্তী গ্রাম লাউড়েরগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প বসানে হয়। যেখানে প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আরও পড়ুন:
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক দায়িত্ববোধ থেকে সীমান্ত এলাকার মানুষদের এই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’





