রোহিঙ্গা
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) রোহিঙ্গা ক্যাম্পসংক্রান্ত জাতীয় কমিটির সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ এ সংকটের বোঝা অনির্দিষ্টকাল বহন করতে পারে না।

১০ হাজার মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া, ফের আলোচনা করবেন আনোয়ার

১০ হাজার মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া, ফের আলোচনা করবেন আনোয়ার

চলতি বছর জানুয়ারি থেকে প্রায় ১০ হাজার মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীও ছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের আসন্ন মালয়েশিয়া সফরে রোহিঙ্গাসহ আরও মিয়ানমারের নাগরিককে প্রত্যাবাসনের বিষয়টি তুলবেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ সংকট দীর্ঘায়িত হলে তা ব্যাপক নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এবং অবৈধ অভিবাসনকে উসকে দিতে পারে।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালালো রোহিঙ্গা আসামি

পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালালো রোহিঙ্গা আসামি

কক্সবাজারে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন ইব্রাহীম নামে এক রোহিঙ্গা আসামি। গতকাল (বুধবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার সদর হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান।

মিয়ানমারের পাঁচ হাজার আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া

মিয়ানমারের পাঁচ হাজার আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া

মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের সঙ্গে একটি বিতর্কিত চুক্তির অধীনে দেশটির প্রায় পাঁচ হাজার আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, এসব আশ্রয়প্রার্থীর মধ্যে রোহিঙ্গারাও অন্তর্ভুক্ত।

অনির্দিষ্টকাল রোহিঙ্গাদের বোঝা বহন করা সম্ভব নয়: প্রধানমন্ত্রী

অনির্দিষ্টকাল রোহিঙ্গাদের বোঝা বহন করা সম্ভব নয়: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর এর টেকসই সমাধানও মিয়ানমারেই রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, বছরের পর বছর মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশ দায়িত্ব পালন করলেও অনির্দিষ্টকাল এই বোঝা বহন করা সম্ভব নয়। সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

বৈশ্বিক সংকট মোকাবিলা, শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার পাশাপাশি, নিজেদের জাতীয় স্বার্থ ও কূটনৈতিক অবস্থান তুলে ধরতে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। সভাপতির দায়িত্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আর অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পাশাপাশি, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেও গুরুত্ব দিচ্ছে ঢাকা।

রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার উদ্যোগ

রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার উদ্যোগ

রোহিঙ্গা শরণার্থীসহ মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। এ লক্ষ্যে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া ও নরসিংদী জেলায়।

এক বেডেই একাধিক শিশু; চট্টগ্রামে হাম-ডেঙ্গু রোগীদের চাপ বাড়ছেই

এক বেডেই একাধিক শিশু; চট্টগ্রামে হাম-ডেঙ্গু রোগীদের চাপ বাড়ছেই

হাম-ডেঙ্গুর ‘আক্রমণে’ বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের জনস্বাস্থ্য। কয়েকগুণ বেশি রোগীর চাপে একই বেডে ঠাঁই নিয়েছে তিন-চার শিশু, কারো—বা চিকিৎসা চলছে মেঝেতে। অক্সিজেনের সংকট, গাদাগাদি পরিবেশ আর চিকিৎসার সীমাবদ্ধতায় অসহায় স্বজনরা। চিকিৎসকদের আশঙ্কা, এখনই কার্যকর সমন্বিত উদ্যোগ না নিলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।