সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ১

দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের ছবি
দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের ছবি | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের দিরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আনোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শনিবার, ৬ জুন) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দিরাই উপজেলার শরিফপুর গ্রামের কে.ভি অটোবিক্স থেকে দিরাইয়ে ইট দিয়ে ট্রাক নিয়ে ইটভাটায় ফিরছিলেন ম্যানেজার আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া। দিরাই থেকে শরিফপুরে আসার সময় সুনামগঞ্জ-দিরাই সড়কের সুজানগর এলাকায় হঠাৎ করে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

এসময় ট্রাকটি দ্রুত গতিতে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ ভেঙে দুমড়ে মুছড়ে যায় ও ট্রাকের ভেতরেই মারা যান ইট ভাটার ম্যানেজার আনোয়ার হোসেন।

আরও পড়ুন:

ঘটনার পর ট্রাক চালক খালেক মিয়া ট্রাক ফেলে পালিয়ে যান। পরে সেখানে থাকা স্থানীয়রা দিরাই থানা ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে ট্রাকের ভিতর থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দিরাই সুনামগঞ্জ সড়কের সুজানগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এসএইচ