রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে কিছু জানা নেই: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ | ছবি : এখন টিভি
1

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ (শুক্রবার, ২৪ জুলাই) থাইল্যান্ড সফর শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয় জানিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।’

রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এর আগে, গত ১৯ জুলাই সংক্ষিপ্ত সরকারি সফরে ঢাকা থেকে থাইল্যান্ড যান তিনি। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই তিনি সফর সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিলো।

তিনি জানান, গতকাল মেডিকেল চেকআপ শেষ হওয়ায় আজ দেশে ফিরেছেন।

এফএস